বাবলু আচার্য্য, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-
অদ্য ১৯শে মে ২০২৬ইং রোজঃ- মঙ্গলবার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও চৌমুহনী এলাকার একটি ৪ তলা ভবন সফেদ মিয়ার বাসায় গতকাল রাতে ১১/৩০মিঃ হঠাৎ একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর দেখতে পান পরিবারের সদস্যরা। পরে সফেদ মিয়া বিষয়টি সাংবাদিক কাজী গোলাম কিবরিয়া জুয়েলকে জানালে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
পরবর্তীতে আজ ভোরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে লজ্জাবতী বানরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন। ধারণা করা যায়, লজ্জাবতী বানরটি সেনেটারি পাইপ বেয়ে উপরে উঠেছিল। পরে উদ্ধারকৃত লজ্জাবতী বানরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
