শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে পেশাদার ছিনতাইকারী গ্রেফতার ও মালামাল উদ্ধার।

আদালত দেশজুড়ে

বাবলু আচার্য্য, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ- মাননীয় রেঞ্জ ডিআইজি সিলেট ও পুলিশ সুপার মৌলভীবাজার জেলা স্যারদের দিক নির্দেশনায় শ্রীমঙ্গল থানা পুলিশ চুরি ছিনতাই প্রতিরোধসহ মাদক উদ্ধারে সর্বদা অভিযান করে যাচ্ছে।
বেশ কিছুদিন যাবত সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় একটি ছিনতাইকারী চক্র মোটরসাইকেল যোগে বিভিন্ন নির্জন জায়গায় মহিলাদের স্বর্ণালংকার, মোবাইল, টাকা পয়সা ছিনতাই করে থাকে। গত ইং ০৩/০৫/২০২৬ তারিখ শ্রীমঙ্গল থানা এলাকায় রুপসপুর এলাকায় মোটরসাইকেল যোগে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ঘটনার সংবাদ প্রাপ্তির সাথে সাথে শ্রীমঙ্গল থানার পুলিশের এসআই মোঃ মহিবুর রহমান এর নেত্বৃত্বে পুলিশ মাঠে নামে। ক্লুলেস ঘটনায় বিভিন্ন সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করা হয়। তথ্য প্রযুক্তির ব্যবহার করা হয়৷ দীর্ঘ পযালোচনার ও যাচাই বাচাইয়ের পর সিলেট শহরের জালালাবাদরথানা এলাকার আখালিয়া গেইট এর নির্জন বাসা থেকে ছিনতাইকারী চক্রের মূল হোতা খালেদ আহমেদ (৩৪), পিতাঃ বাশির মিয়া, সাং গৌরাবাড়ি, থানাঃ গোলাপগঞ্জ, জেলাঃ সিলেটকে ইং ১৮/০৫/২০২৬ তারিখ ভোর রাত ০৪.৩০ ঘটিকায় গ্রেফতার করা হয়।
আসামীর হেফাজত হতে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট, নগদ টাকা, মোবাইল ফোন, পার্স, ব্যাগ উদ্ধার করা হয়।
আসামীকে যথাযথ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য যে উক্ত আসামী সিলেট বিভাগের বিভিন্ন থানা এলাকায় ছিনতাই করে থাকে। তার একাধিক সহযোগী রয়েছে। ছিনতাই প্রতিরোধে শ্রীমঙ্গল থানা পুলিশের কার্যক্রম অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *