ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর)
এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ ১৩/০৪/২০২৬ খ্রি. তারিখ ২১:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন দেওগাঁ এলাকা থেকে পেশাদার মাদক
ব্যবসায়ী ১। মোঃ নুর আলম বাবু (৩৬), পিতা-মোঃ হযরত আলী, মাতা-সাদিয়া বেগম, সাং-দেওগাঁ, থানা-সাভার, জেলা-ঢাকা, ২। মোঃ রায়হান হোসেন ইমন (২৪), পিতা-মোঃ আতিকুর রহমান, মাতা-মুক্ত রহমান, সাং-দেওগাঁ,
থানা-সাভার, জেলা-ঢাকা, ৩। মোঃ তুহিন (২৭), পিতা-মোঃ ওমর ফারুক, মাতা ইয়াসমিন বেগম, সাং-নালিতাপাড়া, থানা-মেঘনা, জেলা-কুমিল্লা, এ/পি সাং-দেওগাঁ পশ্চিমপাড়া, থানা-সাভার, জেলা-ঢাকা, ৪। মোঃ শাকিব হাসান (২৩), পিতা-মোঃ ওমর ফারুক, মাতা ইয়াসমিন
বেগম, সাং-নালিতাপাড়া, থানা-মেঘনা, জেলা-কুমিল্লা, এ/পি সাং-দেওগাঁ পশ্চিমপাড়া, থানা-সাভার, জেলা-ঢাকাদের ১০০(একশত) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার মূল্য অনুমান ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকাসহ গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ গত ১৩/০৪/২০২৬ খ্রি. তারিখ ০০:৪৫ ঘটিকায় সাভার মডেল থানাধীন ফুলবাড়িয়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৫। মোঃ রমজান আলী (৩৬), পিতা-মৃত সোবেদ আলী,
মাতা-খোদেজা বেগম, সাং-যাদুরচর মধ্যপাড়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার মূল্য অনুমান ১৫,০০০/-(পনের হাজার) টাকাসহ গ্রেফতার করেন।
অপর আরেকটি পৃথক অভিযানে এসআই (নিঃ)শেখ মফিজুর রহমান এবং এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ গত ১৩/০৪/২০২৬ খ্রি. তারিখ ২১:৩০ ঘটিকায় সাভার ও ধামরাই থানা এলাকা ছিনতাইকারী দলের সদস্য ৬। মোঃ সাইদুল ইসলাম (২৬),
পিতা- মৃত মজিবর রহমান, মাতা-আনোয়ারা বোগম, সাং-গোশলা বাজার, থানা-লালমনিরহাট সদর, জেলা-লাল মনির হাট, এ/পি সাং-জিনজিরা সোহেলের বাড়ির
ভাড়াটিয়া, থানা-সাভার, জেলা-ঢাকা, ৭। মোঃ বাপ্পী গাজী (২৮), পিতা- বাবু গাজী, মাতা-মোসাঃ সুমা বেগম, বদ্দার বাজার, থানা-আসাসুনি, জেলা-সাতক্ষিরা, এ/পি সাং- থানা স্ট্যান্ড সিটিলেন, থানা-সাভার, জেলা-ঢাকা ৮। আঃ আলীম
ওরফে হালিম (৩৪), পিতা- জমির আলী, মাতা-হালিমা বেগম, সাং-জলসিন মোল্লাপাড়া, থানা-ধামরাই, জেলা-ঢাকাদের গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, বর্ণিত ১ নং আসামীর বিরুদ্ধে ১ টি, ৪ নং আসামীর বিরুদ্ধে ১ টি, ৬ নং আসামীর বিরুদ্ধে ৫ টি, ৭ নং আসামীর বিরুদ্ধে ৩ টি এবং ৮ নং আসামীর বিরুদ্ধে ৩ টি মাদকসহ অন্যান্য মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক এবং অন্যান্য মামলায় গ্রেফতার দেখানো পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
