শ্রীমঙ্গল সদর হাসপাতালে কালনাগিনী সাপ উদ্ধার।

দেশজুড়ে

বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-অদ্য ৬ই এপ্রিল ২০২৬ইং রোজঃ-সোমবার রাত
৮/০০ ঘটিকায় শ্রীমঙ্গল সরকারি হাসপাতাল স্টাফ কোয়ার্টারে হঠাৎ শ্রাবণ পাল এর বাসায় একটি সাপ দেখতে পেয়ে বাসার সবাই আতংকিত হয়ে পরেন। পরে বাসার সবাই ভয় পেয়ে বাসা থেকে বের হয়ে যান। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমকর্তা ডাঃ সিনতিয়া তাসমিম এর কাছে খবর গেলে ওনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেবকে মুঠোফোন এ জানান খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কমী রাজদীপ দেব (দীপ)দ্রুত গিয়ে দেখতে পান ঘরের ভেনটিলেটর এর মধ্যে একটি কাল নাগিনী সাপ। পরবর্তীতে আধা ঘন্টার চেষ্টায় কালনাগিনীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কমকর্তার কাছে কালনাগিনী সাপটি হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *