স্ত্রীর চিৎকারে ‘ছিনতাইকারী’ সন্দেহ স্বামীকে গণধোলাই

দেশজুড়ে

শ্রীমঙ্গল প্রতিনিধি
শেখ সোহেল আহমেদ

শ্রীমঙ্গলে জনতার হামলায় গাড়ি ভাঙচুর, পরে জানা গেল তিনি শিশুরই বাবা

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল স্টেশন রোডে বুধবার (৪ মার্চ) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে ঘটনার সৃষ্টি হয়।

‘ছিনতাইকারী’ সন্দেহে একটি প্রাইভেটকার আটকে স্থানীয় জনতা ভাঙচুর করে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবা তার সন্তানকে স্ত্রীর কাছ থেকে জোরপূর্বক নিয়ে যাওয়ার সময় তার স্ত্রী চিৎকার করে তাকে ছিনতাইকারী বলে অভিযোগ করেন।

এ সময় আশপাশের লোকজন বিষয়টি শুনে দ্রুত গাড়িটি আটক করে এবং উত্তেজিত জনতা শিশুর বাবাকে গণধোলাই এবং গাড়িটি ভাঙচুর চালায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে জানা যায়, স্বামী-স্ত্রীর পারিবারিক বিরোধের জেরে এই ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বাবা জোরপূর্বক সন্তানকে নিয়ে যেতে চাইলে স্ত্রী চিৎকার করে তাকে ছিনতাইকারী বলে দাবি করেন। এতে স্থানীয়দের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *