সাভারে এসএটিভির প্রতিষ্ঠাতা বার্ষিকী বর্ণাঢ্যভাবে পালিত এবং আমাদের উপজেলা পরিবার অ্যাসোসিয়েশনের সকল সদস্য উপস্থিত ছিলেন

দেশজুড়ে

সাভার : প্রতিনিধি।….

ঢাকার সাভারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এসএটিভি টেলিভিশনের ১৪ বছরের পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে সাভারে পাকিজা বাস স্ট্যান্ড এলাকা জিরিয়ানি রেস্টুরেন্টে কেক কেটে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এসএটিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা–১৯ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন, আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনউদ্দীন বিপ্লব, সাভার পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদির, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি, সাভার মডেল থানার (ওসি) অপারেশন হেলাল উদ্দিন, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সোবহান, সাভার পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান অভি, সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদাসহ প্রমুখ ।

অনুষ্ঠানে দেশবরেণ্য সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *