শ্রীমঙ্গল ডলু বাড়ী হইতে বিষাক্ত সাপ উদ্ধার।

দেশজুড়ে

বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-অদ্য ১৫ই জানুয়ারী
রোজঃ-বৃহস্পতিবার শ্রীমঙ্গল ডলুবাড়ি এলাকায় একটি ফলজ বাগানে কাজ করার সময় হঠাৎ বাগানের শ্রমিকরা একটি সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন চিল্লা চিল্লি শুরু করে । পরে তারা বিষয়টি বাগানের মালিক রাইয়ান হোসেন, পিতা: শামিম আক্তার হোসেন (সাংবাদিক)-কে জানালে তিনি সাপটিকে না মারার নির্দেশ দেন। এরপর সাপটিকে নিরাপদভাবে তার বাসায় নিয়ে আসেন।
পরবর্তীতে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন-কে জানানো হলে খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ এসে সাপটি শনাক্ত করেন। তারা জানান, এটি একটি পিট ভাইপার সাপ, যা বাংলাদেশের বিষাক্ত সাপের মধ্যে একটি।
এরপর সাপটিকে উদ্ধার করা হয় শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *