এ বি মাল্টিমিডিয়া স্টার অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা রিমন রেন সূর্য

দেশজুড়ে

বিনোদন সাংবাদিক

অভিনেতা রিমন রেন সূর্য একুশে টিভিতে ৭ পর্বের নাটক বিয়ের বাতাস নাটকে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। ২০১২ সালে ওয়ার্নিং চলচ্চিত্রে ও ২০২২শে ঈসাখাঁ চলচ্চিত্রে অভিনয় করেছেন। তাছাড়া অসংখ্য নাটকে অভিনয় করেছেন। তাছাড়া সিনেমা ময়নার চর মুক্তির অপেক্ষায় আছে। বহুল আলোচিত ও প্রশংসিত ভাইজান টেনশনে আছে নাটকে খল নায়ক এর চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি A.D. MULTIMEDIA STAR AWARAD 2024 জনপ্রিয় অভিনেতা হিসেবে সম্মাননা পেলেন রিমন রেন সূর্য। এই অ্যাওয়ার্ড ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি রাজধানীর চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের স্বনামধন্য আবাসন প্রকল্প সবুজ ধারা প্রোপার্টিজ লিমিটেড এর নির্বাহী পরিচালক ও সিওও এম, এ হালিমকে উদ্যোক্তা হিসাবে A.D. MULTIMEDIA STAR AWARD 2024 প্রদান করা হয়।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. শেখ মহঃ রেজাউল ইসলাম, অতিরিক্ত সচিব (অবঃ) কনসালট্যান্ট, ওয়াল্ড ব্যাংক, প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জনাব চিত্র নায়ক ডি.এ তায়েব, চলচিত্র শিল্প সমিতির সিনিয়র সহ-সভাপতি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রুহুল আমিন ফকির তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্কাডা ডিপিডিসি,জনাব মোঃ রাখিবুল হাসান তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সিভিল ওয়ার্ক ডিপিডিসি,জনাব মোঃ ইকবাল হোসেন সাবেক কাউন্সিলর ২নং ওয়ার্ড, নারায়ণগঞ্জ সিটি,জনাব মোঃ মাইদুল দেওয়ান,এমডি দেওয়ান গ্রুপ, জনাব মোঃ আলহাজ্ব আব্দুল রশিদ মিয়া ভাইস চেয়ারম্যান, বঙ্গটিভি, জনাব মোঃ আব্দুল আহাদ সিইও ডেবোন এয়ার এভিয়েশন,জনাব মোঃ মাজহারুল ইসলাম প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, পল্লী প্রীতি সংস্থা (পিপিএস),জনাব মোঃ রাসেল মিয়া হৃদয়, এমডি বঙ্গটিভি,জনাব মোঃ শাহাজালাল সাহেব,এমডি সাকুরা রোলিং মিল, সভাপতিত্ব করেন জনাব স্বপন আহমেদ, কর্ণধার, এ.ডি মাল্টিমিডিয়া। সঞ্চালনায় ছিলেন শাহজাহান সাজু ও দিপু এবং রিমন।

বিশেষ অতিথিদের উপস্থিতিতে ব্যবসা- বাণিজ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্র, নাট্য, সঙ্গীত, মিডিয়া, ফটোগ্রাফি, সংবাদ ও কর্পোরেট অঙ্গনে বিশেষ অবদান রাখায় এডি মাল্টিমিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *