শ্রীমঙ্গল লিচুবাড়ী রিসোর্ট থেকে একটা আহত অবস্থায় বানর উদ্ধার।

দেশজুড়ে

বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-
অদ্য ২১শে নভেম্বর রোজঃ-শনিবার দুপুর ২/৩০ ঘটিকায় শ্রীমঙ্গল লিচুবাড়ি রিসোর্টের পাশে একটি বানরকে আহত অবস্থায় দেখতে পান রিসোর্ট কর্তৃপক্ষ। তারা দ্রুত বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।

সংবাদ পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান।বানরটির পরিচয় নিশ্চিত করেন—এটি একটি উলটোলেজি বানর (সিংহ বানর)।বাংলাদেশে দুর্লভ ও বিপন্ন; বিশ্বে সংকটাপন্ন।

ধারণা করা হচ্ছে, বানরটি অন্য বানরের সাথে সংঘর্ষে অথবা কোনো কিছুর আঘাতে আহত হয়েছে।

উদ্ধার শেষে আহত উলটোলেজি বানরকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরে বানরটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *