বিনোদন প্রতিবেদক
:
উদ্যোক্তার হাট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গান, নিত্য, কবিতা আবৃতি পরিবেশন করা হয়। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে শতাধিক গুণীজন এবং প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
সম্প্রতি সন্ধায় রাজধানীর সেগুনবাগিচায় একটি স্বনামধন্য অডিটোরিয়াম এ লাবণ্য মাল্টিমিডিয়ার আয়োজন উদ্যোক্তার হাট অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠিত হয়। অভিনেতা, ড্যান্স ও উপস্থাপনায় বিশেষ অবদানের জন্য উদ্যোক্তার হাট অ্যাওয়ার্ড পেলেন রিমন রেন সূর্য । এই সময় রিমন রেন সূর্য সাংবাদিকদের বলেন নিজের কাজের জন্য সম্মাননা পেলে কার না ভালো লাগে। উদ্যোক্তার হাট অ্যাওয়ার্ড ২০২৫ আমার কাজের স্বীকৃতি সরূপ অ্যাওয়ার্ড আমাকে মনোনীত করে অ্যাওয়ার্ড দেওয়াতে লাবণ্য মাল্টিমিডিয়া হাউসকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সম্মাননা পেয়ে অনেক খুশি হয়েছি। দর্শকরা আমাদের কাজগুলো বেশি বেশি করে দেখবেন তাহলে আমি আরো উৎসাহ পাবো। আপনাদের সকলের সহযোগিতায় ও অনুপ্রেরণায় স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চাই। ২০১২ তে ওয়ার্নিং চলচ্চিত্রে সাফি উদ্দিন সাফি পরিচালক ছিলেন।২০২২ সালে ঈসাখাঁ চলচ্চিত্রে অভিনয় করেছি। সম্প্রতি একটি চলচ্চিত্র ময়নার চর সিনেমায় অভিনয় করেছি। অতি শীঘ্রই সিনেমাটি মুক্তি পাবে। এছাড়া বিয়ের বাতাস নাটক ও ভাইজান টেনশনে আছে নাটক সহ আরো কিছু নাটক, পোশাক মডেল, মিউজিক ভিডিও, ইউটিউব চ্যানেলে অভিনয় করেছি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
লাবন্য মিডিয়া হাউজের চেয়ারম্যান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী, মোঃ জহিরুল আলম, প্রধান অর্থ কর্মকর্তা ওয়াল স্টিট স্টক ও অপশন, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র, প্রকৌশলী মোঃ শামীম হোসাইন, মোঃ আলিম উল্যাহ খোকন সিইও জাজ মাল্টিমিডিয়া, মোঃ রায়হান আহমেদ, মোঃ নাজিম উদ্দীন পরিচালক, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক সাদেক সিদ্দিকী, অভিনেতা রাফা নাঈম, প্রকৌশলী মোঃ হেলাল উদ্দিন পাটোয়ারী প্রধান প্রকৌশলী জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মোঃ শাহ আলম সিকদার অভিনেতা ও প্রযোজক, মোঃ আবু নাসের মজুমদার সাধারণ সম্পাদক ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশন, মোঃ আমির হোসেন আয়কর আইনজীবী, প্রকৌশলী মোঃ মনজুরুল আলম আইটি প্রধান মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, কায়সার হামিদ হান্নান ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া, অভিজিৎ দাস ববি সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ড্যান্স উপস্থাপনা ও মডেল রিমন রেন সূর্য, চিত্রনায়িকা আঁখি চৌধুরী,নাট্যকার বিদ্যুৎ রায়, নাট্যনির্মাতা মাইদুল রাকিব, এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, শামসুন নাহার লস্কর অধ্যক্ষ ডন বসকো স্কুল ইন্টারন্যাশনাল, ফ্যাশন কোরিওগ্রাফার এডলফ খান, ব্রান্ড প্রমোটর বারিশা হক, দৈনিক নিরপেক্ষ’র হেড অফ নিউজ সৈয়দ রেফাত সিদ্দিকী, সিনিয়র রিপোর্টার জয় শাহীন, বাংলাদেশ প্রতিদিনের বিনোদন সাংবাদিক শিবলী আহমেদ, অভিনেতা বি এম আজাদ, মোঃ শামীম মোল্লা, নৃত্য পরিচালক ইউসুফ খান, সঙ্গীতশিল্পী তামান্না হক, শিল্পী আক্তার রিয়া, শিলা মল্লিক, শামান্তা শাহীন, ফেরদৌস লুৎফুল বারী, নৃত্যশিল্পী ও মডেল প্রিন্স চৌধুরী, সাবরিনা সুইটি, সোনিয়া পারভীন, অদিঘী রহমান জিদনী, সামিয়া ইসলাম, তাহানি শামস নাওমি, আবরার এশাল, তানিয়া ইসলাম, বিউটি এক্সপার্ট আনিসা আক্তার, জামাল শিকদার, সমাজ সেবক ও সংগঠক আরাফাত হিমেল সহ অনেকে।
