শ্রীমঙ্গলে গ্রাম পুলিশের ৫ম বার্ষিকী মহা সম্মেলন অনুষ্ঠিত

দেশজুড়ে

শ্রীমঙ্গল প্রতিনিধি
শেখ সোহেল আহমেদ

শ্রীমঙ্গলে গ্রাম পুলিশের ৫ ম বার্ষিকী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সদর ইউনিয়ন পরিষদের হল রুমে চাকুরী জাতীয়করণ করার দাবীতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সভায় গ্রাম পুলিশের নেতৃবৃন্দ সরকারের নিকট দাবী জানান,তারা স্বল্প বেতনে মানবেতর জীবন যাপন করে যাচ্ছেন। স্হানীয় আইনশৃঙ্খলা রক্ষায় ও গ্রামে গ্রামে হেঁটে হেঁটে জন্ম মৃত্যুর তথ্য সংগ্রহ করে নাগরিক সমাজে ভূমিকা রেখে চলেছেন। কিন্তু তারা সেই পরিমান পারিশ্রমিক পান না। সভায় গ্রাম পুলিশের জন্য ১৯ তম গ্রেড দফাদার ও মহল্লাদার ২০ তম গ্রেডে উন্নতি করে চাকুরী জাতীয়করণের দাবী জানান।
এতে উপজেলার ৭নং রাজঘাট ইউনিয়নের গ্রাম পুলিশের কমান্ডার মোশাহিদ আলীর সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলার ৩ নং কামালপুর ইউনিয়নের মহাল্লাদার আব্দুল আহাদের সঞ্চালনায় এতে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু,পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ সালাউদ্দিন,মহাসচিব গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির কমান্ডার এম এ নাসের,ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম,শেখ মোহাম্মদ ইউনুস মিয়া,দিনকাল পত্রিকার প্রতিনিধি রুবেল আহমেদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *