এডাব মৌলভীবাজার জেলা র নতুন কমিটি গঠন ।

দেশজুড়ে

শেখ সোহেল আহমেদ
শ্রীমঙ্গল প্রতিনিধি

আজ বৃহস্পতি বার
১৬ অক্টোবর ২০২৫
এডাব (এসোশিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ) মৌলভীবাজার জেলা শাখা সাধারণ সভা অনুষ্ঠিত হলো।
মৌলভীবাজার জেলা র সদর উপজেলা র কুসুমবাগ স্হ আব্দা বহুমুখী যুব সংঘের হল রুমে এডাব জেলা সভাপতি এস এ হামিদ এর সভাপতিত্বে,জেলা র সাধারণ সম্পাদক পরিতোষ দেব এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডাব সিলেট বিভাগীয় সমন্বয়কারী জনাব বাবুল আক্তার।
জেলার ১০ টি স্হানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা অংশ গ্রহন করে। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক পরিতোষ দেব ।আলোচনা য় অংশ গ্রহন করেন মিজানুর রহমান আলম, মোহন চন্দ্র দেব,সাজ্জাদুর রহমান, মোঃ মাহাজারুল ইসলাম,শামীম আহমেদ, এইচ এম শাহীন, মোঃআতিকুর রহমান, মোঃশহিদুর রহমান প্রমূখ ব্যাক্তিবর্গ।
২০২৫ – ২০২৮ তিন বছরের জন্য নতুন এডাব মৌলভীবাজার জেলা কমিটি ঘোষণা করা হয়।ম্যাক বাংলাদেশের নির্বাহীপরিচালক
এস এ হামিদ কে সভাপতি এবং
সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক পরিতোষ দেব কে সাধারণ সম্পাদক করে
সাত সদস্য জেলা কমিটি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *