উজিরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ দোকান মালিককে নগদ অর্থ প্রদান করেনবাংলাদেশ জামায়াত ইসলামী।

দেশজুড়ে

উজিরপুর বরিশাল সংবাদদাতা ঃ
বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের সেনেরহাট বাজারে গত শনিবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ দোকান মালিককে নগদ অর্থ তুলে দেন বাংলাদেশ জামায়াত ইসলামী। মঙ্গলবার রাতে শোলক ইউনিয়নের সেনেরহাট বাজারে উজিরপুর উপজেলা জামায়াতে ইসলাম কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামাতের নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান ,বরিশাল জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা কাউসার হোসাইন , উপজেলা জমায়াতের আমির মাওলানা আব্দুল খালেক ,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ খোকন সরদার। উল্লেখ্য গত চার অক্টোবর ভোররাতে অগ্নিকাণ্ডে জামায়াতে ইসলাম এর ওয়ার্ড কার্যালয়সহ পল্লী চিকিৎসক সাইদুল ইসলাম শামীম ঔষধের দোকান , মোঃ কাউসার হোসেনের খাবার হোটেল, আব্দুল হাকিমের ঔষধের দোকান, মোঃ মাহফুজ খানের জুতা ও গার্মেন্টস শোরুম রুবেল হাওলাদার
ইলেকট্রিক্যাল দোকান,নুরুল হক হাওলাদার
পান সুপারির দোকান,হানিফ ব্যাপারী
হার্ডওয়ারের দোকান, জহিরুল ইসলাম, রুবেল, সাহাজানের দোকানে অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুরো ছাই হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *