বাবলু আচার্য্য মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-অদ্য ২৭শে সেপ্টেম্বর রোজঃ-শনিবারআসন্ন শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে শ্রীমঙ্গলের আশিদ্রোন ইউনিয়নের আনন্দময়ী কালীবাড়িতে অনুষ্ঠিতব্য শ্রীশ্রী কুমারী মায়ের পূজা, শ্রীশ্রী দুর্গাদেবী ও শ্রীশ্রী লক্ষীদেবী ষ্ট্রাষ্টের শারদীয় পুজা সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুনীল বৈদ্য শচী, ভারপ্রাপ্ত সম্পাদক সুদীপ দাশ রিংকু, কোষাধ্যক্ষ ঝলক দেবরায়, পৌর শাখার সম্পাদক বিশ্বনাথ দাশ চৌধুরী ছোটন স্ব স্ব পুজা মন্দির পরিদর্শন করেন। এসময় আনন্দময়ী কালীবাড়ি পরিচালনা পরিষদের সভাপতি নিখিল ভট্টাচার্য, পূজা উদযাপন কমিটির সভাপতি দীপশিখা ধর, ডা. নিবাস চন্দ্র পালসহ স্থানীয় ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।
