বাবলু আচার্য্য মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-অদ্য ১৫ই সেপ্টেম্বর রোজঃ-সোমবার সকাল ১১ ঘটিকার সময় শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে চেয়ারম্যান মোঃদুধু মিয়া সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়?সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা, এই উৎসবকে সুন্দর, সুশৃংখল ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে নিয়ে পূজার প্রস্তুতি ও করণীয় বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, যানজট নিরসন, পূজা মন্ডপে নিরাপত্তা নিশ্চিত, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা সহ পূজা চলাকালীন সময়ে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
