শ্রীমঙ্গল প্রতিনিধি
শেখ সোহেল আহমেদ
এক নিমিষে শেষ হয়ে গেল সাতগাঁও বাজারের কিছু ব্যবসায়ীর দীর্ঘদিনের স্বপ্ন,হারিয়ে গেল জীবিকার পথ। ভেঙে চুরমার হয়ে গেল কিছু মানুষের চোখের জলে গড়া বাসস্থান। যেখানে সরকার ভূমিহীনদের মাথা গোঁজার ঠাঁই দিতে ঘর উপহার দিচ্ছে, ঠিক সেখানেই আবার বছরের পর বছর ধরে বসবাসরত মানুষের ঘর ভেঙে দেওয়া হলো—কিসের নিয়মে, কার স্বার্থে, তা কেউ বুঝতে পারছে না।
এ যেন স্বপ্ন ভাঙার শব্দ, যেন চোখের সামনে এক একটি পরিবারকে পথে বসিয়ে দেওয়ার দৃশ্য। অথচ এই ভাঙা বাড়িগুলোর ভুমি রেল কর্তৃপক্ষের কোনো কাজেই লাগবে না—তাহলে এমন নির্মমতা কেন? প্রশ্ন জাগে, যদি সত্যিই নিয়মের কথা হয়, তবে শ্রীমঙ্গলে রেলের জায়গা দখল করে বছরের পর বছর ব্যবসা-বাণিজ্য করে চলা অসংখ্য মানুষ কি এই নিয়মের বাইরে? নাকি নিয়ম কেবল অসহায় আর গরিবদের জন্যই তৈরি হয়?
এ যেন নিয়মের নামে অন্যায়ের পাহাড়—যার নিচে চাপা পড়ছে মানুষের স্বপ্ন, হাসি আর শান্তির ঠিকানা।
