শ্রীমঙ্গল ভিক্টোরিয়া স্কুল মাঠে পা ফেলবে ফুটবল তারকারা, আজ বৃহস্পতিবার দেখবে এক উৎসবের ম্যাচ।

খেলা

বাবলু আচার্য্য মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-শ্রীমঙ্গলে আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি জমজমাট ও আকর্ষণীয় প্রীতি ফুটবল প্রতিযোগিতা। বিকাল ৪টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই প্রতিযোগিতাটি সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে জাতীয় খেলোয়াড়দের নিয়ে গঠিত তারুণ্যনির্ভর দল ফুটবল একাডেমী শ্রীমঙ্গল এবং ঐতিহ্যবাহী ও স্বনামধন্য দল ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি, মৌলভীবাজার।এই প্রীতি ম্যাচকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়ামোদীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকরা জানান, প্রতিযোগিতার মূল লক্ষ্য খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি করা।ফুটবল একাডেমী শ্রীমঙ্গল এর পরিচালক ও প্রশিক্ষক মো. ইকরামুর রহমান রানা এক বিবৃতিতে জানান, এই প্রতিযোগিতা কেবল খেলার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি একটি বন্ধনের আয়োজন। আমরা শ্রীমঙ্গলের সর্বস্তরের ক্রীড়াপ্রেমী দর্শকদের খেলাটি উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *