উজিরপুরে ধর্ষণের চেষ্টায় যুবকের পুরুষাঙ্গ কর্তন, অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করলেন স্থানীয়রা।

উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার গ্রামে, গভীর রাতে ধর্ষণের চেষ্টা কালে এক যুবকের পুরুষাঙ্গ কর্তন করে দিলেন ভুক্তভোগী এক নারী। অভিযুক্ত যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করলেন।অভিযোগ, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সানুহার গ্রামের মোঃ মোজাম্মেল আকনের পুত্র শাওন আকন (২৫) ও শোলক ইউনিয়নের কালা কচুয়া গ্রামের […]

Continue Reading

কমলগঞ্জে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত

এম এ কাদির চৌধুরী ফারহান: বাহরাইন প্রবাসী আবুল কালামের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামে শুক্রবার ভোর রাত ৩.৩০ ঘটিকার মৃত আকলু মিয়ার ছেলে নব বিবাহিত প্রবাসী আবুল কালামের ঘরের দরজা ভেঙ্গে মুখোশধারী একদল ডাকাত ভেতরে প্রবেশ করে, এসময় আবুল কালাম প্রতিরোধ করতে চাইলে তারা দেশীয় অস্ত্র দিয়ে তাকে […]

Continue Reading

মজুরি পাচ্ছে না শ্রমিকরা, কঠোর আন্দোলনের হুশিয়ারি

এম এ কাদির চৌধুরী ফারহান : মৌলভীবাজারের কমলগঞ্জে ন্যাশনাল টি কোম্পানীর মালিকানাধীন শ্রমিকরা চা বাগানে নিয়মিত কাজ করলেও মজুরি দিতে পারছে না মালিকপক্ষ। সরকার পতনের পর মাত্র দুই সপ্তাহ মজুরি পেয়েছিলেন তারা। এখন দীর্ঘদিন ধরে মজুরি না পাওয়ায় অর্থ কষ্টে দিন কাটাচ্ছেন শ্রমিকরা। অনেকের ঘরেই খাবার নেই। সামনেই শারদীয় দুর্গা পূজো হওয়ায় উৎসব বোনাস পাবেন […]

Continue Reading

উজিরপুর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত।

উজিরপুর বরিশাল প্রতিবেদক :বরিশালের উজিরপুরে উপজেলা পরিষদের উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃংখলা বাহিনীর সদস্য সহ সাংবাদিক উপস্থিত ছিলেন। ২৬ সেপ্টেম্বর সকাল ১১ টায় উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে ও উজিরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের […]

Continue Reading

উজিরপুরে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি, স্বার্নালঙ্কারসহ ৩৫ লক্ষাধীক টাকার মালামাল লুট।

উজিরপুর বরিশাল প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে এ্যাডভোকেট আমির হোসেন মিয়ার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টা থেকে ১২ টার মধ্যে উপজেলা ও পৌরসদরের ৪ নং ওয়ার্ডের এ্যাডভোকেট আমির হোসেন মিয়ার বাড়িতে কেহ না থাকায় চোরচক্র প্রতিটি রুমের তালা ও আলমিরার তালা ভেঙে ২০থেকে ২৫ ভরি বিভিন্ন প্রকার স্বর্নালঙ্কার,নগদ আড়াই লাখ টাকা, […]

Continue Reading

উজিরপুরে মসজিদের ঈদগাহ ময়দান দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ।

উজিরপুর প্রতিনিধিঃবরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের বড়াকোঠা ডাকুয়ার হাট বাজারের কেন্দ্রীয় মসজিদের ঈদগাহ্ ময়দান দখল করে দোকান ঘর উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মিজানুর রহমান ডাকুয়া বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বড়াকোঠা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের গাজিরপাড় গ্রামের মৃত রশিদ শিকদারের পুত্র, মোতালেব সিকদার মঙ্গলবার […]

Continue Reading

উজিরপুরে সিআরএসএস-ওয়ার্ল্ড ভিশন ও স্থানীয় জনগণের উদ্যোগে ঘোষণা উদযাপন শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত।

উজিরপুর বরিশাল প্রতিবেদক ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সিআরএসএস -ওয়ার্ল্ড ভিশন, স্থানীয় জনগণের উদ্যোগে, সাতলা, হারতা,জল্লা, শিকারপুর ইউনিয়ন ও উজিরপুর পৌরসভায় এক যোগে বাল্যবিবাহ মুক্ত, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর গ্রাম, পরিবেশ বান্ধব গ্রাম, সমন্বিত সবুজ বিদ্যালয় শীর্ষক কর্মসূচির ঘোষণা ও উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ২৪ সেপ্টেম্বর সকাল ১১ টায় জল্লা ইউনিয়ন কেন্দ্র সিআরএসএস কমিউনিটি […]

Continue Reading

কমলগঞ্জে বৃষ্টি না হওয়ায় আমন ধানের মাঠে ফাটল

এম এ কাদির চৌধুরী ফারহান :অতিবৃষ্টির পর দফায় দফায় বন্যায় পঁচে নষ্ট হয়ে যায় মৌলভীবাজারের কমলগঞ্জে কৃষকের স্বপ্নের আমন ক্ষেত। কৃষকেরা বিভিন্ন জায়গা থেকে আমন ধানের চারা দ্বিগুণ দামে ক্রয় করে পূনরায় রোপণ করে ঘুরে দাঁড়ানো চেষ্টা করছেন তবে সম্প্রতি গত কয়েকদিনের খরায় আমন ধানের জমি ফেটে চৌচির হয়ে গেছে। এতে করে আমন চাষিদের কপাল […]

Continue Reading

ইউএনও’র উদ্যোগে : তিন যুগ পর ভোট দিয়েছেন ব্যবসায়ীরা

গৌরনদী প্রতিনিধিঃ উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে প্রায় তিন যুগ পর ব্যবসায়ীদের ভোটের মাধ্যমে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে বরিশালের সর্ববৃহৎ ব্যবসায়ী বন্দর গৌরনদীর টরকী বণিক সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।আজ শনিবার দুপুর ১২ টা থেকে একটা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে ভোট প্রদান করেন মোট ৫৫৭ জন ব্যবসায়ী।এ সময় সভাপতি-সাধারণ সম্পাদক পদের জন্য […]

Continue Reading

বীর মুুক্তিযোদ্ধা মান্নান মিয়ার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গৌরনদী প্রতিনিধি (বরিশাল):বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী গ্রামের বীর মুুক্তিযোদ্ধা মোঃ আবদুল. মান্নান মিয়া (৯৯) বাধ্যর্কজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…..রজিউন)।তিনি স্ত্রী, এক ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।বৃহস্পতিবার বাদ মাগরিব মরহুমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেছেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান।এ সময় […]

Continue Reading