বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-
শ্রীমঙ্গল চৌমুহনার ব্যস্ত সড়ক পার হওয়ার সময় একটি ভ্যানভর্তি সাদা পোল্ট্রি মুরগির ভ্যানের সাথে ধাক্কা লেগে ঠেলায় করে নিয়ে যাওয়া মিষ্টি লাউয়ের ঠেলাগাড়িতে। মুহূর্তেই ১০-১২টি লাউ গড়িয়ে পড়ে রাস্তাজুড়ে, সৃষ্টি হয় সাময়িক বিশৃঙ্খলা। ব্যস্ত যানবাহন আর মানুষের ভিড়ে পরিস্থিতি হয়ে ওঠে অগোছালো।
ঘটনাটি ঘটে আজ শনিবার দুপুর ১২টার দিকে। ঠিক সেই সময়ই মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ হয়ে সামনে আসেন ডিউটিরত ট্রাফিক সার্জেন্ট রয়েল। দায়িত্বের গণ্ডি পেরিয়ে তিনি দৌড়ে যান ঘটনাস্থলে এবং একে একে রাস্তায় ছড়িয়ে থাকা লাউগুলো তুলে ভ্যানচালকের সঙ্গে ঠেলায় তুলে দেন।
এই ছোট্ট সহায়তাই হয়ে ওঠে বড় এক বার্তা। উপস্থিত পথচারীরা মুগ্ধ হয়ে দেখেন তাঁর আন্তরিকতা, আর মুহূর্তেই চারপাশ ভরে ওঠে প্রশংসায়।
