বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-অদ্য ৪ই মার্চ ২০২৫ইং রোজঃ-বুধবার সকাল ১০/০০ঘটিকায়
শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের কাকিয়াবাজার এলাকার একটি দোকানে ঢুকে পড়া একটি গন্ধগোকুল উদ্ধার করা হয়েছে। দোকানের ভেতরে প্রাণীটিকে দেখতে পেয়ে স্থানীয়রা দোকানে ভীড় জমান। পরে ফোন দিয়ে এক সচেতন ব্যক্তি বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজলকে জানালে সজল দেব দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি গিয়ে দেখতে পান, গন্ধগোকুলটি আঘাতপ্রাপ্ত অবস্থায় রয়েছে। এরপর সেটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসেন।
উদ্ধারের পর প্রাণীটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
গন্ধগোকুল বনাঞ্চলের উপকারী প্রাণী। এ ধরনের প্রাণী লোকালয়ে চলে এলে আতঙ্কিত না হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়ার আহ্বান জানান সজল দেব।
