কমলগঞ্জে বিআরডিবি সমিতির নির্বাচন: সভাপতি ছরোয়ার শোকরানা, সহ-সভাপতি নন্দকুমার নির্বাচিত

দেশজুড়ে

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে ছাতা প্রতীক নিয়ে ২৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ছরওয়ার শোকরানা নান্না।

মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলা বিআরডিবি হলরুমে শান্তিপূর্ণ ভোটগ্রহণ শেষে বিকাল ৩টায় ফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার মোর্শেদা খানম।

সভাপতি পদে চাকা প্রতীকে মোহাম্মদ আবুল হোসেন ৬ ভোট এবং চেয়ার প্রতীকে মো. ময়নুল ইসলাম চৌধুরী ৪ ভোট পেয়েছেন।

সহ-সভাপতি পদে মই প্রতীক নিয়ে ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নন্দকুমার সিংহ। তাঁর প্রতিদ্বন্দ্বী মাকমুদ মিয়া (মাছ প্রতীক) পেয়েছেন ৬ ভোট।মোট ৩৮ ভোটারের সবাই ভোটাধিকার প্রয়োগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *