বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-অদ্য ২১শে ফেব্রুয়ারী রোজঃ-শুক্রবার রাত আনুমানিক ০১/০০ঘটিকার সময় পিক-আপের ও সি,এন,জি মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে ১জন হাসপাতালে নেওয়ার পথে দুইজন মারা যায়।
নিহত ৩জনের মধ্যে ২জনের পরিচয় সনাক্ত করা হয়েছে। মৌলভীবাজার পৌরসভার দরগা মহল্লা নিবাসী মৃত ওয়াহিদুর রহমান এর ছোট ছেলে রেহান আহমদ (২৫) ও কালেঙ্গা নিবাসী, সিএনজি স্ট্যান্ড এর ড্রাইভার আলী নুর (৩৩) মৌলভীবাজার সদর উপজেলার কদুপুরস্থ, শাহপুর এলাকায় পিকআপ ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রান হারান ২জন। অপরজনকে মুমুর্ষ অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। তাৎক্ষণিক নিহত অপরজনের পরিচয় জানাগেছে তিনি দরগা মহল্লা এলাকার ভেন চালক রুবেল (৩৫)
তবে উনার ছবি কিংবা নিকটতম কাউকে পাওয়া যায়নি।
