মৌলভীবাজারে শ্রীমঙ্গলে পেট্রোবাংলার তেলের লাইন লিক ।

দেশজুড়ে

শ্রীমঙ্গল প্রতিনিধি
শেখ সোহেল আহমেদ।

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে পেট্রোবাংলার তেলের লাইন লিক হয়ে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় উপজেলার ২ নম্বর ভুনবীর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ইলাম পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন ২জন। আহতরা হলেন বশির মিয়া (৫০) এবং তার ছেলে রেদোয়ান মিয়া (২০)।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মৌমিতা বৈদ্য জানান, আহতদের শ্রীমঙ্গল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইসলাম উদ্দীন বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, শেভরন গ্যাসের পাইপ লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে ছুটে যাই। ফায়ার সার্ভিস কর্মীসহ স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় আমরা তদন্ত করছি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *