শ্রীমঙ্গল সীমান্তে ভারতে যাওয়ার চেষ্টাকালে ভারতীয় নাগরিক আটক

আদালত দেশজুড়ে

শ্রীমঙ্গল প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে মিলান বর্মন (৫০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাকে সহায়তাকারী দুই বাংলাদেশি নাগরিক পালিয়ে যায়।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে শ্রীমঙ্গল উপজেলার ৭নং রাজঘাট ইউনিয়নের বিদ্যাবিল চা বাগানের মোঘলাবস্তি এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা যায়, নায়েক মো. দুলাল মিয়ার নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্ত পিলার ১৯৩৮/১৮-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টহল দেওয়ার সময় দেখতে পায়, দুই বাংলাদেশি নাগরিকের সহায়তায় এক ব্যক্তি অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছেন। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ভারতীয় নাগরিক মিলান বর্মনকে আটক করা হয়। তবে তার সঙ্গে থাকা দুই বাংলাদেশি পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *