আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উজিরপুর পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

দেশজুড়ে রাজনীতি

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও অপরাজনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরিশালের উজিরপুর পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

১৮ নভেম্বর বিকেল ৪টায় উজিরপুর চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি উজিরপুর বাজারসহ পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল হাওলাদারসহ শত শত নেতাকর্মী।

সমাবেশে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও অপরাজনীতিতে লিপ্ত রয়েছে। তাদের এ ধরনের কর্মকাণ্ড রুখে দিতে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *