প্রকাশিত সংবাদের প্রতিবাদে উজিরপুর উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

দেশজুড়ে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি ঃ
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে জড়িয়ে এন টিভির ফেসবুক পেজসহ নামসর্বস্ব বিভিন্ন মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রচারের অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উজিরপুর উপজেলা বিএনপি।

এ উপলক্ষে সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খানের বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, গত ৩০ অক্টোবর উপজেলার নয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থীদের মনোনয়ন ও সংশ্লিষ্ট সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে নিজ নিজ ইউনিয়নের কনভেনারদের ভোটদান কর্মসূচি চলছিল।
এ সময় শোলক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী পলাশ কুন্ডের প্রার্থিতা বাতিলকে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়।

পরবর্তীতে তিনি কয়েকজন প্রার্থী ও কয়েকজন ভোটারের গোপন কক্ষে প্রবেশের চেষ্টা করলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোটারদের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

উজিরপুর উপজেলা বিএনপির দাবি, ঘটনার সময় সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ বিষয়টি প্রত্যক্ষভাবে অবগত হওয়ার সুযোগ পাননি।
লিখিত সংবাদ সম্মেলনের মাধ্যমে আরো জানানো হয়, বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে দাবী করা পলাশ কুণ্ড বিএনপি’র কোন অঙ্গসংগঠনের সাথে জড়িত নন।
তিনি গত ৫ আগস্ট এর পূর্বে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সংগঠনের সাথে জড়িত ছিলেন, সে কারণেই পলাশ কুণ্ডের প্রার্থিতা বিরুদ্ধে অন্য নেতাকর্মীদের প্রবল বিরোধীতার কারণেই অজগ্য ঘোষনা করা হয়েছে। এ বিষয়টি নিয়ে তৃণমূল নেতা কর্মীদের একটি প্রমাণসহ অভিযোগ উপজেলা বি এনপি’র দপ্তরে অভিযোগ আকারে জমা রয়েছে।

অথচ প্রকাশিত প্রতিবেদনে সংসদ সদস্যসহ উপজেলা বিএনপির সিনিয়র কোনো নেতার বক্তব্য, সাক্ষাৎকার বা মতামত গ্রহণ করা হয়নি।

এ সময় সংবাদ সম্মেলনে, বিএনপি নেতারা আরো অভিযোগ করে বলেন, পলাশ কুন্ড ও তাহার অনুসারী সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টিকারার পাঁয়তারা করা হয়েছে বলে উল্লেখ করা হয়

আরও বলা হয়, কোনো ঘটনার প্রকৃত তথ্য ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য যাচাই না করে একতরফাভাবে সংবাদ প্রকাশ করা দায়িত্বশীল সাংবাদিকতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিশেষ করে কোনো ব্যক্তি বা রাজনৈতিক নেতার ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে—এমন সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ ও তথ্য যাচাই করা গুরুত্বপূর্ণ।

উজিরপুর উপজেলা বিএনপি প্রকাশিত ওই সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংশ্লিষ্ট বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে ঘটনার প্রকৃত তথ্য যাচাই, সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ এবং সাংবাদিকতার নীতিমালা অনুসরণের জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের কর্তৃপক্ষের প্রতি প্রকাশিত তথ্য পুনঃযাচাই করে প্রয়োজনীয় সংশোধনী ও যথাযথ ব্যাখ্যা প্রকাশের অনুরোধ জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুর পক্ষে সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সৈয়দ মাহমুদ আহমেদ সবুজসহ দলীয় নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *