এমপি সান্টুর সঙ্গে উজিরপুর রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

দেশজুড়ে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন পেশাদার সাংবাদিকদের সংগঠন উজিরপুর রিপোর্টার্স ইউনিটির (ইউআরইউ) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতারা। এ সময় সংগঠনটির প্রধান উপদেষ্টা ও সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান নবনির্বাচিত কমিটির নেতারা।

সোমবার (১৯ অক্টোবর) রাতে সংসদ সদস্যের গুঠিয়াস্থ নিজ বাসভবনে উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাসির শরীফ, সাধারণ সম্পাদক সরদার সোহেল ও সহ-সভাপতি মোস্তফা জামান সুমন বালীর নেতৃত্বে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতারা এ সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ সৈয়দ মাহমুদ আহমেদ সবুজ, জিয়াউল করিম জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আহাদ সুমন, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক ফারদিন আহমেদ নিয়াজ, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ স্বাধীন, দপ্তর সম্পাদক মোঃ মিঠু বালী, প্রচার সম্পাদক মোঃ সুজন, সাহিত্য সম্পাদক মোঃ লালন ফকির, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক এস এম গোফরান, সাধারণ সদস্য মোঃ শাহাদাত হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

সৌজন্য সাক্ষাৎ শেষে উজিরপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংগঠনের প্রধান উপদেষ্টা ও সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।

এ সময় এমপি সরফুদ্দিন সান্টু বলেন, “আর্থ-সামাজিক উন্নয়নে সংবাদপত্রের গুরুত্ব অনেক। তাই সংবাদকর্মীদের উচিত নিরপেক্ষ সংবাদ প্রকাশ করা এবং নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলা। সাংবাদিকরা কোনো দলকে সমর্থন করলেও কর্মক্ষেত্রে এর প্রতিফলন না ঘটানোই উত্তম।”

প্রসঙ্গত, গত ৮ অক্টোবর উজিরপুর রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে সংগঠনটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *