বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-
অদ্য ০৭ই অক্টোবর ২০২৬ইং রোজঃ-বুধবার সকাল ১১ ঘটিকায় শ্রীমঙ্গল ভুড়ভুড়িয়া চা বাগানের ১৪ নং সেকশনে চা পাতার কুঁড়ি তোলার সময় একজন শ্রমিক সাপের শু শু শব্দ শুনতে পান।
শব্দ শুনে চা শ্রমিকরা কাজ বন্ধ করে নিরাপদ দূরত্বে সরে যান।
পরবর্তীতে বিষয়টি চা বাগানের সহকারী ব্যবস্থাপক জনাব সাদেকুর রহমানকে জানানো হলে তিনি সাপটি উদ্ধারের জন্য বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটিকে পদ্ম গোখরা বলে শনাক্ত করেন। এটি একটি অত্যন্ত বিষধর সাপ।
পরবর্তীতে পদ্ম গোখরা সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন এবং শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেন।
সাপটিকে না মেরে উদ্ধারের জন্য বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে ভুড়ভুড়িয়া চা বাগানের সহকারী ব্যবস্থাপক জনাব সাদেকুর রহমানকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। তাঁর সচেতনতা ও সময়মতো খবর দেওয়ার কারণে একটি মূল্যবান বন্যপ্রাণীর জীবন রক্ষা পেল।
কোথাও কোনো পশুপাখি ধরা পড়লে, আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে সাথে সাথে নিকটস্থ বনবিভাগে খবর দিন অথবা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।
