তেঁতুলঝোড়া ইউনিয়নে সচিব আব্দুল আল নোমানের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি

দেশজুড়ে

সাভার প্রতিনিধি: ~
ওমর ফারুক মানিক | তেঁতুলঝোড়া, সাভার
৪ অক্টোবর ২০২৬

বর্তমান ডেঙ্গু প্রবণতা বৃদ্ধি পাওয়ায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ব্যাপক মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আব্দুল আল নোমান এর উদ্যোগে আজ শনিবার (৪ অক্টোবর) সকালে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স থেকে এই কার্যক্রম শুরু হয়।

“নিজ আঙিনা রাখলে পরিষ্কার, পরিচ্ছন্ন থাকবে মন সবার” এবং “রাখবো চারপাশ পরিষ্কার, করবো ডেঙ্গু প্রতিকার” এই প্রতিপাদ্যে পুরো তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ফগার মেশিন দিয়ে মশার ঔষধ ছিটানো, জমে থাকা পানি অপসারণ ও জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

এ সময় গ্রাম পুলিশ, ইউনিয়ন পরিষদের কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সচিব আব্দুল আল নোমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে ইউনিয়নবাসীকে সচেতন হতে হবে, নিজেদের বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *