বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-
অদ্য ২৪শে সেপ্টেম্বর রোজঃ-বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় শ্রীমঙ্গল হাইল হাওরের উকুলবেড়ির বিলে রুমন মিয়ার জালে রাত ১০ ঘটিকার সময় একটি অজগর সাপ জালে পেঁচিয়ে আটকা পড়ে যায়। পরবর্তীতে সকালে রুমন মিয়া সাবেক মেম্বার তাহের আলী সব্দরকে বিষয়টি জানান। পরে সাবেক মেম্বার তাহের আলী সব্দর বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন।
এ সময় সাবেক মেম্বার তাহের আলী সব্দর ও নৌকার মাঝি হায়েদ মিয়ার সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার প্রাণপণ চেষ্টায় মাছের জাল কেটে নিশ্চিত মৃত্যুর হাত থেকে অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয়। পরবর্তীতে অজগর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
