জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) মৌলভীবাজার জেলা কমিটির নতুন কমিটি গঠনের লক্ষ্যে ।

দেশজুড়ে

শেখ সোহেল আহমেদ
শ্রীমঙ্গল প্রতিনিধি

গত ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বিকেলে শহরের রিজিক রেস্টুরেন্টে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় কমিটির সভাপতি মোঃ আজিজুর রহমানসহ সাংবাদিক নেতৃবৃন্দ।
সভায় জেলা কমিটির নতুন কমিটি গঠনসহ সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
সভা শেষে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সৌহার্দ্যপূর্ণ ফটোসেশন।
সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় এগিয়ে চলুক জাতীয় সাংবাদিক সংস্থা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *