সাভার প্রতিনিধি: ওমর ফারুক মানিক
তারিখ: ~১৯ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার.
সাভারের বেদে পল্লীতে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে লঙ্কাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত মকলু ও তার সঙ্গীরা বাধা প্রদানকারীদের ওপর অমানবিক হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে। এতে ভুক্তভোগী মা ও মেয়ে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ভুক্তভোগী মেয়ে ইতি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
বিচারের দাবিতে মানববন্ধন ও সরকারের কাছে আবেদন
এই বর্বরোচিত হামলার প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে আজ সাভারের বেদে পল্লীতে
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী মানববন্ধন করেছেন। মানববন্ধন থেকে তারা সরকার ও প্রশাসনের কাছে অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানিয়েছেন।
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
ভুক্তভোগীদের অভিযোগ, মামলার পরও হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তাদেরকে জীবননাশের হুমকি দিচ্ছে।
পুলিশ একজনের নাম নিলেও আরেক জনের নাম নিতে চাচ্ছে না, যা নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ইতি ও তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দেশবাসীর সহায়তার আকুতি জানিয়েছেন।
