শ্রীমঙ্গলে হাঁস খেতে এসে বনবিড়াল উদ্ধার।

দেশজুড়ে

বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-
অদ্য ৯ই সেপ্টেম্বর ২০২৬ইং রোজঃ-বুধবার দুপুর ১/৩০ ঘটিকায় শ্রীমঙ্গল আব্দুল ওহাব উচ্চ বিদ্যালয়, লাহারপুরের পাশের বাড়ি সমর মোদকের বাসায় হাঁস খেতে বনবিড়াল আসে।
পরে হাঁসের চিৎকার শুনে বাসার লোকজন বাইরে এসে দেখতে পান, তিনটি বনবিড়াল হাঁস শিকার করার চেষ্টা করছে। এ সময় বাসার লোকজন বনবিড়ালটিকে ধরার চেষ্টা করলে মা বনবিড়ালটি সেখান থেকে পালিয়ে যায়। পরে দুইটি বাচ্চা বনবিড়ালকে আটক করে রাখা হয়।
পরবর্তীতে সমর মোদক বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানালে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে বাচ্চা বনবিড়ালটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন।
পরে উদ্ধার করা বনবিড়ালটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *