উজিরপুরে সরকারি কর্মসূচির অংশ হিসেবে পূর্ব ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে


উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: দেশব্যাপী সরকার ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
​গত ০৬ জুলাই, সোমবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ ও বনজ চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূর্ব ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মোঃ মাহফুজুর রহমান মাসুম।
​উদ্বোধনকালে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। সরকারের এই মহৎ উদ্যোগকে সফল করতে আমাদের নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।”
​বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিক মোহাম্মদ আল মামুন, পূর্ব ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজী ফেরদৌসী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির নারী সদস্য মোসাম্মৎ কানিজ ফাতেমা ও আসমা আক্তার।
​এছাড়াও উপস্থিত ছিলেন বামরাইল ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পূর্বে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা-এর পক্ষ থেকে উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ গাছের চারা বিতরণ করেন পূর্ব ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মাহফুজুর রহমান মাসুম। পরে আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের সাথে নিয়ে বিদ্যালয় মাঠের চারপাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং রোপণকৃত গাছের সঠিক পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *