চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ২০২৬ নবনির্বাচিত সভাপতি শিবা সানু ও সাধারণ সম্পাদক জয় চৌধুরী সহ অনন্যরা

বিনোদন

সুদীপ দেবনাথ রিমন, বিনোদন প্রতিনিধি : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
শনিবার ভোরে ৫.৩০ মিনিটে বিএফডিসিতে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা ফলাফলের বিজয়ীদের নাম ঘোষণা করেন। শিল্পী সমিতি নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোট দিয়েছেন। তার মধ্যে চূড়ান্ত গণনায় ৪১৬টি ব্যালট বৈধ এবং ৬৪টি বাতিল বলে গণ্য হয়েছে।

শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি পদে ২৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শিবা সানু; তার প্রতিদ্বন্দ্বী ফাইটার ও প্রযোজক আরমান ১৪৩ ভোট পেয়েছেন।
অন্যদিকে সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি ১৭৯ ভোট পেয়েছেন।

সহ-সভাপতি পদের দুইটি আসনে নির্বাচিত হয়েছেন ডি এ তায়েব ও ইলিয়াস কোবরা। এর মধ্যে ডি এ তায়েব সর্বোচ্চ ২৬০ ভোট এবং ইলিয়াস কোবরা ২১৬ ভোট পেয়ে বিজয়ী হন। তবে এই পদে অভিনেত্রী রোজিনা এবং নূতন ১৫২ ও ২০৪ ভোট পান।সম্পাদকীয় প্যানেলের অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী রিনা খান পরাজিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান ২৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার বিপরীতে প্রতিদ্বন্দ্বী চুন্ন ১৮৩ ভোট পেয়েছেন। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর ২৭২ ভোট পেয়ে বিপুল ভোটে জয়লাভ করেছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী পলি ১৪৪ ভোট পেয়েছেন।
দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর ২২১ ভোট পেয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী রাসেল মিয়া ১৯৫ ভোট পেয়ে পরাজিত হন। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে কাকন ১১৮ ভোট পেয়েছেন, ইউসুফ ৭২ ভোট পেয়েছেন, তাছাড়া
মারুফ আকিব ২২৬ ভোট পেয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল ২২১ ভোট পেয়ে জয় লাভ করেছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাদু আজাদ পেয়েছেন ১৯৭ ভোট।
এদিকে সমিতির ১১টি কার্যকরী পরিষদ সদস্য পদের জন্য এবার ২৭ জন প্রার্থী লড়াইয়ে নেমেছিলেন। এদের মধ্যে ৩২৪ সর্বোচ্চ ভোট পেয়ে প্রথম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক কায়েস আরজু। কার্যকরী পরিষদের বাকি ১০টি আসনে বিজয়ী হয়েছেন যথাক্রমে আলীরাজ ২৯৭ ভোট , নাসরিন ২৮৯ ভোট, জেসমিন আক্তার ২৮৩ ভোট, সুশান্ত ২৩২ ভোট, শিপন মিত্র ২৪৮ ভোট, চিকন আলী ২৪৫ ভোট, রাকা ২২৭ ভোট, শিরিন শিলা ২২৫ ভোট, কাবিলা ২১২ ভোট এবং ফরহাদ ২১৬ ভোট পেয়ে জয়লাভ করেছে। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ করা হয় শুক্রবার সকাল সাড়ে ৯ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।

একটি প্যানেলে শিবা সানু সভাপতি পদে এবং জয় চৌধুরী সাধারণ সম্পাদক প্রার্থী হন ও অন্য প্যানেলে থেকে সভাপতি পদে প্রার্থী হন ফাইটার ও প্রযোজক আরমান, তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে লড়েছেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।
এবারের নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কিবরিয়া লিপু, খোরশেদ আলম খসরু ও বি এইচ নিশান।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবার নির্বাচন করেন স্বপ্না কাশেম, আন্না কামরুননাহার, তাহমিনা হোসেন বেবী, হোসেন আরা রিয়া, পলাশ খান, ইউসুফ খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *