ভৈরবগঞ্জ বাজারে তুলাভর্তি ট্রাকে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে আগুন।

দেশজুড়ে

বাবলু আচার্য্য, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-অদ্য ৩রা জুলাই ২০২৬ইং রোজঃ-শুক্রবার
শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জ বাজারের মাজডিহি এলাকার ইমামবাজার সড়কে একটি তুলাভর্তি ট্রাকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুন লাগার খবর পেয়ে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন আশপাশে ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সোলায়মান আহমদ বলেন, সকাল ৭টার দিকে ভৈরববাজারের মাজডিহি এলাকায় একটি তুলাভর্তি ট্রাকে আগুন লাগার খবর পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *