উজিরপুরে পূর্ব ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাসুম, সহ-সভাপতি শাহীন​

দেশজুড়ে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী ৭৮ নম্বর পূর্ব ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির (এসএমসি) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সর্বসম্মতিক্রমে দৈনিক আমার দেশ ও বৈশাখী টেলিভিশনের বিশিষ্ট সাংবাদিক মোঃ মাহফুজুর রহমান মাসুম সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী এইচ. এম. শাহীন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
​গত ২ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ২টায় বিদ্যালয় সভাকক্ষে আয়োজিত এক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ সমর্থন ও সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
​বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সদস্য সচিব রোজী ফেরদৌসীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় নির্বাচনের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন অক্সফোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র হালদার।
​কমিটি গঠন সভায় ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন— দাতা সদস্য মো. কামাল মোল্লা, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি নমিতা রানী শিকদার, প্রাথমিক শিক্ষক প্রতিনিধি ফিরোজা সিদ্দিকা শিমুল, ইউপি ওয়ার্ড সদস্য মো. জাকির হাওলাদার, অবসরপ্রাপ্ত শিক্ষক আনোয়ার হোসেন মোল্লা এবং অভিভাবক প্রতিনিধি মোছা. আসমা আক্তার, কানিজ ফাতেমা, মোছা. শারমিন আক্তার ও বিদ্যুৎসাহী সদস্য মোঃ সাইদুর রহমান ইকবাল।
​নবনির্বাচিত সভাপতি মোঃ মাহফুজুর রহমান মাসুম তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “১৯৩০ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহাসিক বিদ্যাপীঠের শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি এবং শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে আমরা নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
​সহ-সভাপতি এইচ. এম. শাহীন বিদ্যালয়ের সার্বিক কল্যাণে ও শিক্ষার পরিবেশ সুরক্ষায় স্থানীয় আপামর জনসাধারণের সহযোগিতা কামনা করেন।
​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বামরাইল ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আজিজ হাওলাদার, উজিপুর উপজেলা হেলথ ইন্সপেক্টর আব্দুল লতিফ মোল্লা, সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিক মোহাম্মদ আল মামুন
বিদ্যালয়ের সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম সাত্তার মল্লিক, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও সমাজসেবক মোহাম্মদ ইউসুফ রাঢ়ী, ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,
সাবেক সভাপতি রিজিয়া বেগম, ফয়েজ আহমেদ টুটুল মোল্লা, এবং বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ হাওলাদার প্রমুখ।
​সভা শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোজী ফেরদৌসী নবনির্বাচিত সভাপতি ও সহ-সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়টি উপজেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *