হাসপাতালের এমার্জেন্সি বিভাগে এক যুবকের কাণ্ড…

দেশজুড়ে

শ্রীমঙ্গল প্রতিনিধি
শেখ সোহেল আহমেদ

শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে স্থানীয় এক যুবক কর্তৃক হামলার শিকার হয়েছেন তাহমিদ হাসান চৌধুরী নামে হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট।

শনিবার (৬ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে চিকিৎসা সেবা প্রদানকালে তিনি এ হামলার শিকার হন।

এ বিষয়ে জানতে দুপুরে সরেজমিনে হাসপাতাল গিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিনকে পাওয়া যায়নি। হাসপাতাল সুত্রে জানা গেছে আজ তিনি কর্মস্থলে উপস্থিত ছিলেন না।

হাসপাতালের স্টাফ সুত্রে জানা গেছে, ওই ছেলেটি নেশাগ্রস্ত অবস্থায় চিকিৎসা গ্রহণ করতে হাসপাতাল এসেছিল।

ভুক্তভোগী জানান, আমার উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি। ঘটনার পর থেকে আমি মানসিক ও শারীরিকভাবে অসুস্থ। আমি চরম নিরাপত্তাহীনতা নিয়ে
কর্তব্যের কারণে নাইটসহ রোস্টার ডিউটি পালন করছি।

শ্রীমঙ্গল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার শনিবার রাত ১১টা ৪৪ মিনিটে দৈনিক খোলা কাগজকে জানান, ঘটনার বিষয়টি জেনেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *