আসন্ন উজিরপুর পৌরসভা নির্বাচন নিয়ে ভাবনা: কেমন হবে ভবিষ্যৎ উজিরপুর পৌরসভা — পৌর বিএনপির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান টুলু

দেশজুড়ে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশাল জেলার ঐতিহ্যবাহী উপজেলা উজিরপুর, যা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সুপরিচিত। এখানে রয়েছে দেশের অন্যতম বৃহৎ লাল শাপলার বিল এবং সুপরিচিত মিঠাপানির মাছের সমৃদ্ধ অঞ্চল। তবে সম্ভাবনাময় এ জনপদের পৌরসভার কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা থেকে এখনো বঞ্চিত পৌরবাসী—এমন মন্তব্য করেছেন উজিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু।তিনি বলেন, উজিরপুর পৌরসভা দীর্ঘদিন ধরেই অবকাঠামোগত ও নাগরিক সেবার দিক থেকে পিছিয়ে রয়েছে। পৌরসভার নিজস্ব আধুনিক ভবন, পরিকল্পিত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, সুপেয় পানির সরবরাহ ও পর্যাপ্ত নাগরিক সুবিধার অভাব রয়েছে বলে তিনি দাবি করেন।রোকনুজ্জামান টুলু অভিযোগ করেন, অতীত সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কিছু ব্যক্তি পৌরসভাকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছেন। এতে জনগণ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হয়েছেন এবং উন্নয়ন কার্যক্রমও ব্যাহত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।তিনি আরও বলেন, ভবিষ্যতের উজিরপুর পৌরসভা হবে সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত একটি আধুনিক পৌরসভা, যেখানে নাগরিকরা তাদের ন্যায্য পৌরসেবা পাবেন। গড়ে উঠবে ছোট-বড় শিল্পকারখানা, উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং নির্মিত হবে আধুনিক পৌর ভবন।আসন্ন পৌর নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “বর্তমান প্রেক্ষাপটে দলীয় প্রতীকবিহীন নির্বাচন হলে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই জনপ্রতিনিধি নির্বাচিত হতে হবে। ভয়ভীতি, সন্ত্রাস বা অবৈধ প্রভাব বিস্তার করে জনগণের রায় অর্জন সম্ভব নয়।”তিনি দাবি করেন, সাধারণ মানুষ এখন অনেক সচেতন এবং স্থানীয় রাজনীতির বিভিন্ন দিক সম্পর্কে অবগত। তাই জনগণের আস্থা অর্জনের জন্য নেতাদের জনমুখী রাজনীতি ও সেবামূলক কর্মকাণ্ডে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।এক সাক্ষাৎকারে টুলু আরও বলেন, “আগামী পৌর নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও ভোটারদের অংশগ্রহণমূলক হবে বলে আমরা আশাবাদী।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *