বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-
অদ্য ২১ই মে ২০২৬ইংরোজঃ-
বৃহস্পতিবার রাত ১১/৫০ ঘটিকায় শ্রীমঙ্গল টি রিসোর্ট এন্ড মিউজিয়াম সংলগ্ন এলাকায় জাহান আহমেদ ও মোহাম্মদ মিলন নামক দুই ব্যক্তি রাস্তার দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি প্রাণীকে গাড়ির আঘাতে রাস্তায় প্রায় মুমূর্ষু অবস্থায় দেখতে পান। পরবর্তীতে জাহান আহমেদ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে বিষয়টি জানালে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক স্বপন দেব সজল, পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ ও নিরব নাগ ঘটনাস্থলে গিয়ে দেখতে পান মহাবিপন্ন একটি প্রাণী চিতা বিড়াল (Leopard Cat) আহত অবস্থায় পড়ে রয়েছে। ধারণা করা যায়, প্রাণীটি গাড়ির আঘাতে গুরুতর আহত হয়েছে।
এরপর চিতা বিড়ালটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসা হয় এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। বর্তমানে প্রাণীটি কিছুটা সুস্থ রয়েছে। তবে প্রাণীটির আরও উন্নত চিকিৎসার প্রয়োজন রয়েছে। আজ শুক্রবার হওয়ায় ভালো ডাক্তার পাওয়া যাচ্ছে না।
