ঢাকা জেলা প্রতিনিধি : ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ ২১/০৫/২০২৬ খ্রি. তারিখ ২২:৫৫ ঘটিকা আশুলিয়া থানাধীন নিরিবিলি এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ মোবারক বেপারী (৩৫), পিতা-মৃত সুরুজ বেপারী, মাতা-মোসাঃ রুপালী বেগম, সাং-কলাবান্দা বেপারী পাড়া, থানা-ইসলামপুর, জেলা-জামালপুর, এ/পি সাং-নিরিবিলি মুক্তধরা (বেলালের বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ২। মোঃ হাসমত মিয়া (৩৫), পিতা-জাহের সরকার, মাতা-মোসাঃ হাসনা বেগম, সাং-কলাবান্দা বেপারী পাড়া, থানা-ইসলামপুর, জেলা-জামালপুর, এ/পি সাং-নিরিবিলি মুক্তধরা (হাবেনের বাড়ির ভাড়াটিয়া), থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদ্বয়কে ৫০০(পাঁচশত) পুড়িয়া হেরোইনসহ (মূল্য অনুমান ১৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ নাফিউল ইসলাম পিপিএম সংগীয় অফিসার ও ফোর্সসহ ২২/০৫/২০২৬ খ্রি. তারিখ ০১:৩৫ ঘটিকায় সাভার মডেল থানাধীন রাজাশন এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৩। মোঃ শেখ মহিউদ্দিন আজম (৩০), পিতা-মোঃ শফিউল আলম, মাতাঃ মোসাঃ মনোয়ারা বেগম, সাং- দক্ষিন ধুরং (আনুর বাপের বাড়ি), থানাঃ কুতুবদিয়া, জেলাঃ কক্সবাজার কে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ (মূল্য অনুমান ৬০,০০০/- (ষাট হাজার টাকা) গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া সংগীয় অফিসার ও ফোর্সসহ ২২/০৫/২০২৬ খ্রি. তারিখ ০৬:৪০ ঘটিকা সাভার থানাধীন আনন্দপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৪। জুনায়েত (২৪), পিতা-বুরহান, মাতা-শাহনাজ, সাং-সাদাপুর, থানা-সাভার, জেলা-ঢাকাকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ (মূল্য অনুমান ৩০,০০০/- (ত্রিশ হাজার টাকা) গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ নাফিউল ইসলাম পিপিএম সংগীয় অফিসার ও ফোর্সসহ ২১/০৫/২০২৬ খ্রি. তারিখ ২০:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন কুরগাঁও এলাকা হইতে পেশাদার ছিনতাইকারী দলের সদস্য ৫। মোঃ মিজানুর রহমান (৩০), পিতা-মোঃ আনিসুর রহমান, মাতা-মোসাঃ মিনারা বেগম, সাং-চেরেঙ্গা, থানা-জলঢাকা, জেলা-নীলফামারী, এ/পি সাং-আমতলা, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা ৬। মোঃ শাকিল আহম্মেদ (২৮), পিতা-মৃত জামাল শেখ, মাতা-মোসাঃ সাফিয়া বেগম, সাং-কুরগাও, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদ্বয়কে গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, বর্ণিত ১ নং আসামীর বিরুদ্ধে ২ টি মাদক মামলা, ২ নং আসামীর বিরুদ্ধে ২ টি মাদক মামলা এবং ৫ নং আসামীর বিরুদ্ধে ২ টি মাদক মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অন্যান্য মামলায় গ্রেফতার দেখানো পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
