উজিরপুর (বরিশাল) প্রতিনিধি ঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের সিনিয়র সাংবাদিক সোহেল সরদারের পিতা মোহাম্মদ জালাল উদ্দিন সরদার (৭২) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসজনিত রোগে ভুগছিলেন। বুধবার (২০ মে) ভোর ৬টা ৩০ মিনিটে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টু, বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস.এম. আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, গুঠিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ শাহিন হাওলাদার সাধারণ সম্পাদক মোহাম্মদ লাভলু, পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, আইন বিষয়ক সম্পাদক রিয়াজ মিয়া, ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম সরদার, সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ খান সিয়াম, নির্বাহী সদস্য কল্যাণ চন্দ, মোঃ আসাদুজ্জামান সোহাগ, গোলাম মোস্তফা আকাশ, হিমেলসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
