সাংবাদিকের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

দেশজুড়ে

স্টাফ রিপোর্টার বরিশাল ঃ বরিশালের উজিরপুর উপজেলা পরিষদ চত্বরে কর্মরত সাংবাদিক ও উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহফুজুর রহমান মাসুমের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উজিরপুর উপজেলা প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক ও সচেতন মহল।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একজন পেশাদার সাংবাদিকের ওপর প্রকাশ্যে হামলা শুধু ব্যক্তি মাসুমের ওপর নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আঘাত। সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে মারধর, মোটরসাইকেল ও হেলমেট ভাঙচুরের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক ও উদ্বেগজনক।
তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি সাংবাদিক মাহফুজুর রহমান মাসুম ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তাদের ওপর হামলা গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে কঠোর ভূমিকা পালন করতে হবে।
উল্লেখ্য, গত ১৪ মে বিকেলে উজিরপুর উপজেলা পরিষদের সামনে সাংবাদিক মাহফুজুর রহমান মাসুমের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় তিনি উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *