উজিরপুরে ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের ভিডিও ভাইরাল, নাসির শরীফকে ঘিরে নানা অভিযোগ

দেশজুড়ে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান সংবলিত একটি ভিডিও ভাইরালকে কেন্দ্র করে তৎকালীন প্রেসক্লাব সংশ্লিষ্ট ব্যক্তি নাসির উদ্দিন শরীফকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিওতে কয়েকজনকে একত্রে স্লোগান দিতে দেখা যায় বলে দাবি করেছেন স্থানীয়রা। অভিযোগ উঠেছে, তৎকালীন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়রের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নাসির উদ্দিন শরীফ উজিরপুর প্রেসক্লাবের কার্যক্রমে প্রভাব বিস্তার করতেন। কিছু স্থানীয় সাংবাদিকের দাবি, অতীতে প্রকৃত সাংবাদিকদের বাদ দিয়ে প্রেসক্লাবের নিয়ন্ত্রণ নেওয়ার ঘটনাও ঘটেছিল।
এছাড়া, নাসির শরীফ ও তার সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দালালি, চাঁদাবাজি ও সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগও তুলেছেন স্থানীয় কয়েকজন সাংবাদিক ও ভুক্তভোগী বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, সাম্প্রতিক সময়ে স্বঘোষিত উজিরপুর প্রেসক্লাবের সভাপতি এমদাদুল কাশেম সেন্টুর সঙ্গে যোগসাজশ করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। এসব বিষয়ে প্রতিবাদকারীদের ওপর হামলা ও ভয়ভীতির ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
এদিকে, এসব ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে একাধিক সূত্র জানিয়েছে। তবে অভিযোগের বিষয়ে নাসির উদ্দিন শরীফ বা সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *