শ্রীমঙ্গলে র‌্যালি ও চেকপোস্টে পুলিশ সপ্তাহ শুরু।

Uncategorized

বাবলু আচার্য্য, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ- আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ। এ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশ সপ্তাহ ২০২৬ইং উপলক্ষে শ্রীমঙ্গল থানা নানা কর্মসূচির মধ্য দিয়ে পুলিশ সপ্তাহের কার্যক্রম উদ্বোধন করেছে।
রোববার (১০ মে) বিকেল সাড়ে ৩টায় শ্রীমঙ্গল থানা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানায় এসে শেষ হয়। এসময় র‌্যালিতে অংশ নেন পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্য, কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
র‌্যালিতে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার ওয়াহিদুজ্জামান রাজু। উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না, থানার বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পুলিশ সপ্তাহ উপলক্ষে জননিরাপত্তা জোরদারে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট স্থাপন ও অভিযান পরিচালনা করা হয়। উল্লেখযোগ্য চেকপোস্টগুলোর মধ্যে রয়েছে নাহার পেট্রোল পাম্প সংলগ্ন মৌলভীবাজার সড়ক, ১০ নম্বর চত্বর, ভানুগাছ সড়কে বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকা এবং হবিগঞ্জ সড়কের বাগানবাড়ি রেস্টুরেন্টের সামনে।
এছাড়াও শহরের প্রাণকেন্দ্র চৌমুহনা চত্বর, রেলস্টেশন ও বাসস্ট্যান্ড এলাকায় পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়। বিভিন্ন স্থানে যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের যাচাই-বাছাই এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারে দায়িত্ব পালন করতে দেখা যায় পুলিশ সদস্যদের।
দিনের কর্মসূচির শুরুতে শ্রীমঙ্গল থানা ভবনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা জনবান্ধব পুলিশিং, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, পুলিশ সপ্তাহ উপলক্ষে সারা সপ্তাহব্যাপী সচেতনতামূলক কার্যক্রম, বিশেষ টহল, জনসেবামূলক উদ্যোগ ও নিরাপত্তামূলক অভিযান পরিচালনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *