বাবলু আচার্য্য মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-অদ্য ৭ই মনে ২০২৬ইং রোজঃ-বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায়
গুদামে গুদামে কৃষকের ধান- বাঁচবে কৃষক বাঁচবে প্রান” ধানের দাম পাচ্ছে বেশি- কৃষক এখন অনেক খুশি” এই শ্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে শ্রীমঙ্গল উপজেলায় আম্ভ্যন্তরীন বুরো ধান/চাল সংগ্রহ অভিযান,
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিয়াউর রহমান ফিতা কেটে শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্খিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন, কৃষি অফিসার মোঃ আলাউদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দীপক চন্দ্র মন্ডল, শ্রীমঙ্গল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব, রুশনী অটো রাইস মিলের জেনারেল ম্যানেজার মোঃ আতাউল হক বকুল।
এবারের লক্ষ্যমাত্রা হচ্ছে ধান ১১২২ মে্ট্টিক টন, সিদ্ধ চাল ৩৫৩৩ মেট্টিক টন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো: জিয়াউর রহমান বলেন, প্রকৃত কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পান, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর ।
