বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক পৃথক অভিযানে ৩০০ (তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ (এক) কেজি গাঁজাসহ ০৯ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

আদালত দেশজুড়ে

ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ নাফিউল ইসলাম পিপিএম সংগীয় অফিসার ও ফোর্সসহ ০৭/০৫/২০২৬ খ্রি. তারিখ ০২:৪৫ ঘটিকায় আশুলিয়া থানাধীন বুড়িরপাড়া এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ রিয়াজ উদ্দিন (৩৮) পিতা- মৃত আব্দুল মজিদ, মাতা-রমিজা খাতুন, সাং-ঘোষবাগ পশ্চিমপাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ২। সাবু সরকার(৩১), পিতা-মৃত জলিল সরকার, মাতা-মৃত হাজেরা খাতুন, সাং-নরসিংহপুর বুড়িপাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৩। মোঃ মালেক পাঠান (৪৭), পিতা-মৃত ফজল হক পাঠান, মাতা-মোসাঃ মালেকা বেগম, সাং-নরসিংহপুর বুড়িপাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৪। মোঃ মাসুম হোসেন (২৩), পিতা-মোঃ মোসলেম আলী, মাতা-মোসাঃ মারুফা খাতুন, সাং-মোচড়া, থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরা, এ/পি সাং-লাল পাহাড় (মোস্তাকিন এর বাড়ীর ভাড়াটিয়া) থানা-আশুলিয়া, জেলা-ঢাকা, ৫। মোঃ রফিক (২৫), পিতা-মৃত আব্দুল লতিফ, মাতা-মোসাঃ রাবেয়া বেগম, সাং-ইয়ারপুর নতুনপাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাদের ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেট, যাহার মূল্য অনুমান ৩০,০০০/-(ত্রিশ হাজার টাকা) এবং ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ (মূ্ল্য ১৫,০০০/- পনের হাজার টাকা) গ্রেফতার করেন।

অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ ০৬/০৫/২০২৬ খ্রি. তারিখ ২২:৩০ ঘটিকা আশুলিয়া থানাধীন কাঠগড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৬। মোঃ জহিরুল ইসলাম (৪২), পিতা-শেখ ফরিদ, মাতা-মৃত জহুরা খাতুন, সাং-কেন্দুয়াপাড়া, থানা-নালিতাবাড়ী, জেলা-শেরপুর, এ/পি সাং-কাঠগড়া কাচাঁবাজার এর পশ্চিম পাশে নোয়াখালী বাড়ীর ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ (মূ্ল্য ১৫,০০০/-(পনের হাজার টাকা) গ্রেফতার করেন।

অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ ০৬/০৫/২০২৬ খ্রি. তারিখ ২১:৩০ ঘটিকা ধামরাই থানাধীন কাওয়াখোলা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৭। মোঃ রতন মিয়া (৩৫), পিতা-মৃত আঃ রাজ্জাক, মাতা-জমেলা বেগম, সাং-কাওয়াখোলা, থানা-ধামরাই, জেলা-ঢাকাকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ (মূ্ল্য ৩০,০০০/-(ত্রিশ হাজার টাকা) গ্রেফতার করেন।

অপর আরেকটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ ০৬/০৫/২০২৬ খ্রি. তারিখ ১৮:০৫ ঘটিকা সাভার মডেল থানাধীন উত্তর কলমা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৮। মোসাঃ মল্লিকা আক্তার ওরফে মলিনা (৪০), স্বামী-মোঃ ঠান্ডু মিয়া, পিতা-মৃত আফতাব ফকির, মাতা-মৃত মাজেদা খাতুন, সাং-উত্তর কলমা শামসুল এর বাড়ি, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ (মূ্ল্য ১৫,০০০/- পনের হাজার টাকা) গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) সুজিত কুমার মৃধা সংগীয় অফিসার ও ফোর্সসহ ০৬/০৫/২০২৬ খ্রি. তারিখ ২৩:৪৫ ঘটিকা সাভার মডেল থানাধীন শ্যামপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৯। মোঃ জহিরুল ইসলাম (৪২), পিতা-শেখ ফরিদ, মাতা-মৃত জহুরা খাতুন, সাং-কেন্দুয়াপাড়া, থানা-নালিতাবাড়ী, জেলা-শেরপুর, এ/পি সাং-কাঠগড়া কাচাঁবাজার এর পশ্চিম পাশে নোয়াখালী বাড়ীর ভাড়াটিয়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ (মূ্ল্য ১৫,০০০/-(পনের হাজার টাকা) গ্রেফতার করেন।

উল্লেখ্য যে, বর্ণিত ১ নং আসামীর বিরুদ্ধে ১০ টি, ২নং আসামীর বিরুদ্ধে ১ টি, ৩ নং আসামীর বিরুদ্ধে ১ টি, ৭ নং আসামীর বিরুদ্ধে ১ টি মাদক মামলা সহ অন্যান্য মামলা রয়েছে।

ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *