বৈঠাকাটা ডিগ্রি কলেজে আধুনিক ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন

দেশজুড়ে

ওয়ালিউল্লাহ রাইসুল নাজিরপুর প্রতিনিধিঃ
শিক্ষার মানোন্নয়ন ও শ্রেণিকক্ষ সংকট দূরীকরণের লক্ষ্যে বৈঠাকাটা ডিগ্রি কলেজে একটি আধুনিক ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ০৩ এপ্রিল ২০২৬ ইং তারিখে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির সম্মানিত সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জনাব সাজিয়া শাহনাজ (তমা)-এর পরামর্শক্রমে এবং সম্মানিত সদস্য জনাব আব্দুস সালাম সাহেবের আন্তরিক সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়িত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈঠাকাটা ডিগ্রি কলেজের সাবেক বিদ্যোৎসাহী সদস্য জনাব মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সম্মানিত দাতা জনাব আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন গাউস, জনাব নান্না মিয়া, ইউপি সদস্য নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, নতুন এই আধুনিক ভবন নির্মাণের ফলে কলেজের দীর্ঘদিনের শ্রেণিকক্ষ সংকট অনেকাংশে দূর হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আরও সুন্দর ও উন্নত পরিবেশে পাঠগ্রহণের সুযোগ পাবে।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই মহৎ উদ্যোগ শিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে এবং শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে—ইনশাআল্লাহ। একই সঙ্গে তারা এ উদ্যোগ সফলভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *