ঈদুল ফিতর উপলক্ষে নাজিরপুরবাসীকে আলহাজ্ব মিজানুর রহমান দুলালের শুভেচ্ছা

দেশজুড়ে

মোঃ ওয়ালিউল্লাহ রাইসুল নাজিরপুর উপজেলা প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন আলহাজ্ব মিজানুর রহমান দুলাল, আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নাজিরপুর উপজেলা শাখা।
তিনি বলেন, নাজিরপুর উপজেলার সর্বস্তরের মানুষের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে ত্যাগী ও জনমুখী নেতা হিসেবে পরিচিত মিজানুর রহমান দুলাল দলীয় দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে নেতৃত্ব দিয়েছেন। নানা প্রতিকূলতা ও মামলা-হামলা সত্ত্বেও তিনি দলকে সুসংগঠিত রাখতে ভূমিকা রেখেছেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করা এই জনপ্রিয় নেতা ভবিষ্যতেও শক্তিশালী নেতৃত্ব প্রদান করবেন বলে তারা আশাবাদী। পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো তার মানবিক গুণাবলির অন্যতম পরিচয় বলে উল্লেখ করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *