ডিবি (উত্তর), ঢাকা জেলা কর্তৃক হানি ট্র্যাপ অপহরণকারী দলের ০৪ (চার) সদস্য গ্রেফতার এবং ভিকটিম উদ্ধার।

আদালত দেশজুড়ে

স্টাফ রিপোর্টার : ওমর ফারুক মানিক।

ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) , এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) কাজী কামাল মিয়া সংগীয় অফিসার ও ফোর্সসহ অদ্য ২৮/১২/২০২৫ খ্রি. তারিখ রাত ২০:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন সাভার গেন্ডা এলাকা হইতে হানি ট্র্যাপ/ অপহরণকারী দলের সদস্য ১। মোসাঃ জোসনারা বেগম (৩৯), পিতা-মৃত আমির আলী শেখ, মাতা-রোকেয়া বেগম, সাং-হরিহরনগর, থানা-থালা, জেলা-সাতক্ষীরা, এ/পি সাং-রেডিও কলোনী, থানা-সাভার, জেলা-ঢাকা, ২। মোঃ টুটুল (৩৫), পিতা-নজরুল ইসলাম, মাতা-মোর্শেদা বেগম, সাং-আজগরকাঠি, থানা-সদর, জেলা-বরগুনা, ৩। মোঃ সুমন (৩৫), পিতা-মৃত মানিক মিয়া, মাতা-মহিজা খাতুন, সাং-চাইরা, থানা-সাভার, জেলা-ঢাকা, ৪। মোঃ রফিক মিয়া (৪৫), পিতাঃ-মোঃ নুরু মিয়া, মাতাঃ-মোসাঃ সখিনা বেগম, সাং-রেডিও কলোনি বাটপাড়া, থানা-সাভার, জেলা-ঢাকাদেরকে গ্রেফতার করেন এবং ভিকটিম মোঃ মাসুম বেপারী (৩৭), পিতা-মোঃ হেমায়েত বেপারী, মাতা-শেফালী বেগম, সাং-কচুয়া, থানা-বানারীপাড়া, জেলা-বরিশাল, এ/পি সাং-কল্যানদি, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ কে উদ্ধার করেন। ধৃত আসামীদের নিকট হইতে ১। ০১ (এক)টি গামছা, ২। ০১( এক)টি মাস্কিং টেপ, ৩। ভিকটিম এর নগদ ৪০০০/- টাকা, ৪। ৩ (তিন) টি মোবাইল উদ্ধার করেন।

উল্লেখ্য যে, ভিকটিম নিজে বাদী হয়ে সাভার মডেল থানায় একটি এজাহার দায়ের করেন। তার পরিপ্রেক্ষিতে সাভার মডেল থানার মামলা নং-৭৩, তারিখ-২৯/১২/২৫ খ্রিঃ ধারা-342/365/323/385/386 The Penal Code, 1860 রুজু পূর্বক উক্ত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *